আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 58 of 59

সন্ধান সন্ধ্যায়ও

অনন্তকাল ধরেই কী অরিন্দম খুঁজছে অরনি, তোমাকেই কেবল তোমারই পদ্মহৃদয় সন্ধানে কি তার কাদাজলে ডুবে থাকা? পেখম মেলা মন-ময়ুরি তোমার অকষ্মাৎ কেন থমকে দাঁড়ালো অরিন্দম এই নো উইমেন্স ল্যান্ডেই কি পড়ে থাকবে চিরটা কাল? মেঘবরণ চুলের আড়ালেই কি ঢেকে রাখবে… Continue Reading →

সময়-অসময়ে দুঃসময়

দুঃসময়গুলোই বুঝি সহজলভ্য হয়ে যায় প্রাত্যহিক জীবনে আজকাল আকস্মিক আক্রমণে হতবুদ্ধি বাংলাদেশ হতাহতের হিসেব কষতেই ব্যতিব্যস্ত থাকে প্রায়শই। জীবিত জনেরা নগন্য হয়ে পড়েন ইদানিং জনতার জনপ্রিয় ভূমিকায় নিত্যই অভিনয় করে যান তাবৎ নেতারা। তেমন স্বদেশ তো দেখেননি দুঃস্বপ্নেও পিতা, পিতামহ… Continue Reading →

দুঃখের সুখী ক্রেতা-কাহিনী

স্বরচিত এক বৃত্তে থাকো আবদ্ধ আজকাল খাঁচার ময়না পাখিটির মতো নিমজ্জিত থাকো নিজেরই ডানায় মুখ গুঁজে দিবানিশি । ভাবনার আকাশ তখনও আচ্ছন্ন সেই গুমোট মেঘে সহসা নামবে এক পশলা তেমন সম্ভাবনাও নেই । মেঘের আড়ালের আকাশ দেখার ইচ্ছে করে না… Continue Reading →

বৃষ্টির অঙ্ক

এমন বিরতিবিহীন বৃষ্টি দেখিনি বহুদিন, বহুকাল আকাশ ভাঙ্গা কান্নায় ভেজা বাতাস মাখিনি দেহে সুখ-দুঃখের মিশ্র অনুভূতিতে আপ্লুত ছিলাম যেমন তেমন অবিমিশ্র অনুভবে সিক্ত হইনি আগে কখনও। প্রকৃতিকে  বড় বেশি দুঃখ-বিলাসী মনে হলো আজ যেন কেঁদে বুক ভাসানোতেই সুখ থাকে অফুরন্ত… Continue Reading →

অনুশব্দের অন্তর অনুসন্ধান

শব্দগুলো এখন একেকটি বিচ্ছিন্ন দ্বীপ এতটাই একাকী যে খুঁজে নিতে হয় সাদা ক্যানভাসের বিশাল অবয়ব থেকে; শব্দগুলো  রূপান্তরিত হয় অনুস্বরে অনুক্ষণ হাহাকার শুনি বিচ্ছেদের, বিসর্গের বিলাপে যতিচিহ্নে যন্ত্রনায় অস্থির হয়ে যাই ক্ষণিক আলাপে। ঘর্মাক্ত শ্রমিক মন আমার খণি খুঁড়ে পায়… Continue Reading →

অনুযোগ

পোষা পাখির মতোই পুষে রাখো তুমি মনের মুকুরে মুকুলিত কষ্টগুলো বরাবর ধোঁয়ার ধূসরতায় আড়ালেই থেকে যায় আনন্দের যত আলোর রশ্মিরা তোমার যতবার আমি সরাতে যাই ঘন মেঘের আবরণ ততবারই তুমি হারাতে চাও মেঘের আড়ালে ভিজে যায় তোমার দেহ-মন সব কষ্টের… Continue Reading →

লঘুরা যখন গুরু

[নারায়ণগঞ্জে শিক্ষক অবমাননায় আহত চিত্ত] সিন্দাবাদের কাঁধ থেকে নামলো যখন বুড়ো দৈত্যটা স্বদেশের  চিত্তরেখায় দেখেছিলাম বর্ণিল আলোর ছটা স্বস্তিতে আশ্বস্ত হলাম এইতো দিন কয়েক আগেই মাত্র স্বপ্ন বিভোর এ মন আমার আচ্ছন্ন আজ আবার দুঃস্বপ্নের সেই বিভ্রান্ত বলয়ে, যেখান থেকে… Continue Reading →

ভালোবাসার এ কাল, সে কাল

একী ডিজিটাল বিশ্বে বসবাস আমাদের আজ বলো ! আঙ্কিক হিসেব কষেই কার্সারেরা করে প্রেম অনবরত সংলাপগুলো নাটকীয় নিপূণতায় নির্মিত হয় নিত্যই অতঃপর সময় মতো মুছে ফেলার অকারণ ব্যাকুলতা। তালপাতার খসখসে কাগজে না হয় নাই বা হলো লেখা অন্তত নীলাভ একটি… Continue Reading →

আলো আঁধারের বিমূর্ততায়

এই যে প্রাত্যহিক কথোকথন অদৃশ্য অনুভুবের সঙ্গে প্রার্থনায় কখনও , কখনও লেখা হয়নি এমন পত্রে সেতো চলে আসছে কোন সে আদিকাল থেকে কালের কলেই বা কেন বন্দী করি অন্তরের অনুভবকে কালাতীত সত্যে যে আবর্তিত যুগে যুগান্তরে তাঁকেই বোঝার চেষ্টায় ,সুর… Continue Reading →

হতাম যদি ‘তুমি’

নৈরাশ্যের কালো পাহাড়ের আড়ালে নিজেকে লুকাও অনর্গল অর্গলে শুধু বন্দী থাকো, নিজেই নিজের কাছে ওই পাহাড় পেরুতেই দ্বিধার বাঁধনে, বাঁধো হৃদয় নিজেরই অস্বীকার করো বারে বারে , যতই বলি সবইতো আছে। নিজের মনে শেকল পরাও বিষ্ময়কর বিশাল এক নিষ্ঠুর আনন্দে… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑