আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 56 of 59

শব্দবৃষ্টির পেলব প্রতীক্ষা

শিশিরের মতো চুঁয়ে পড়া শব্দরা আজকাল ছুঁয়ে যায় হৃদ্যিক আঙিনা আমার যেন “বুড়ি-ছুঁই” খেলা চলে প্রতিনিয়তই এই দেখি দাঁড়িয়ে আছে মনের ঊষ্ণ উঠোনে মূহুর্তেই হারায় আবার ধরণীর ধূসরতায়। টুপটাপ শব্দরা পড়ে টিনের চালে রোদেলা দুপুরে শুনে ফেলি যদি নূপুরের ধ্বনি… Continue Reading →

The Lost Melody

[ In Memory of Ajmal Sabri, the Slain singer] As the sky wears the shroud of cloud And strong stormy winds blow away The parrot of peace is shot on its wing And the revolving rhythm is lost in the… Continue Reading →

গলির কিংবা গ্লোবের গল্প

প্রিয় পরিচিত গলিটা আমার দিনে দিনে হচ্ছে সরু সারমেয়র সংখ্যা শনৈ শনৈ বেড়েই চলেছে ঘেউ ঘেউ শব্দে স্বপ্ন দেখা তো দূরের কথা চোখের পলক আজকাল এক করাই ভার। নির্দোষ শৈশব এখনও বহন করি মনে মনে তাই আজন্ম কুকুর-ভীতি মুক্ত নই… Continue Reading →

বিমূর্ততার বিভ্রান্তি

অস্ফুট উচ্চারণে তাঁর গভীরতা এতটাই যে ছিপে যায় না মাপা, ডুব সাঁতারেও মেলে না তল হতো যদি স্পষ্ট কোন চিৎকার তা হলে ব্যাপ্তি এর মেপে নিতাম মাইলে কিলোমিটারে। কিংবা লাল গোলাপ ধরাতেন যদি হাতে তবে তার সুবাস পানেই পেয়ে যেতাম… Continue Reading →

In Search of the Kabitawallah [A Tribute to Tagore]

Literature is a fertile land Whose Lordship you have claimed unchallenged, Like a Zamindar at Shahzadapur or Patishwar. The trees of words that you planted In our premises of feelings Or the tune that you rendered In the strings of… Continue Reading →

শব্দ নেবে গো, শব্দ

পশলা বৃষ্টির মতোই শব্দরা নেমে আসে সুদূর কোন নীলিমা থেকে তার পর তোমারই দেওয়া দক্ষিনায় ভিজিয়ে যাই তোমারই উঠোনটুকু অক্ষরে অক্ষরে পসরা সাজাই তোমার প্রাত্যহিক পথেরই ধারে শান দিয়ে রাখি শব্দগুলোকে এতটাই যে তোমার চিত্তে জাগাক চমক। কখনও কখনও বাধ্য… Continue Reading →

স্বপ্নসঙ্গ

স্বপ্নেও মাঝে মাঝে স্বচ্ছতা পাই না খুঁজে আদৌ প্রতিবিম্ব পড়ে না তা প্রাত্যহিক প্রাণের আয়নায় তবু ভালো লাগে স্বপ্নের আবর্তে আবদ্ধ থাকতে কোলাজ চিত্রের মতো চিত্তপটে চলে স্বপ্নের চলচ্চিত্র। চুম্বকের মতো আশ্চর্য আকর্ষণে টানে স্বপ্নরা সব সময়ে বেদনার বহতা নদী… Continue Reading →

শুভ নয় শুভঙ্কর

শীত পোহানো রাত্রি শেষে ঊষ্ণতার প্রতীক্ষায় কেটেছে নিরুত্তাপ রোদের দিনগুলোও আমার আলোর বিভ্রান্তিতে , উত্তাপ চেয়ে ঠকেছি বার বার যতটা উজ্জ্বল আলো, ঊষ্ণতা তার চেয়ে দূর্বল ছিল অনেক। একটুকু ‍উত্তাপের প্রত্যাশায় এক চিলতে ব্যালকোনিতে দাঁড়ানো আলোর অনাবিল শরীর স্পর্শে পরোক্ষে… Continue Reading →

আনন্দ, আষাঢ়স্য যদিও

মেঘেতে বৃষ্টিতে এই পরিপূরক সখ্য নিয়ে মনের শুকনো ভূমি না হয় গেলে ভিজিয়ে তোমার মেঘাচ্ছন্ন মন আসুক না নেমে আমার তৃষ্ণার্ত হৃদয়ের পশলা বৃষ্টি হয়ে। দিনের দৈর্ঘ সমান যে বিশাল অন্ধকার তোমার আকাশকে ঢাকে না-চাওয়ার চাদরে সেই আঁধার ভেঙ্গে চমকাক… Continue Reading →

অনুভবের রং

অরনির অভিমানেরা ক্রমশই আয়তনে বেড়ে চলে রবি ঠাকুরের আশ্বাসে বিশ্বাস রেখেই ভাবে হয়ত এতক্ষণে মালা গাঁথা শেষ হয়েছে অরিন্দমের কড়া নাড়ার শব্দে জাগাবে শিহরণ, অতঃপর ছায়াছবির শেষ দৃশ্যের মতোই আলিঙ্গনে ভরবে প্রেমের প্রাঙ্গন এবং ধূলোয় ঢাকা তানপুরাটা বাজবে ভৈরবী রাগে… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑