আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 52 of 59

অপূর্ণ পূর্ণিমা

অপূর্ণ এক চাঁদে পূর্ণিমার সন্ধান করি প্রতি সন্ধ্যায় পূর্ণাঙ্গ পূর্ণিমাতো যাতায়ত করে স্বপ্নের আকাশ বেয়ে এখনও কখনও মনে হয় ধরে ফেলি ঐ অধরা শশীকে রশি বেয়েই উঠে যাই আধেক মেঘ-ছাওয়া আকাশে । বড়ই ঈর্ষায় আক্রান্ত হই আমেরিকার আর্মস্ট্রং এর প্রতি… Continue Reading →

সংকটে সবুজেরা সব

বিশ্বের তাবৎ সবুজ, আসলে সমৃদ্ধিরই পতাকা করে উন্নত ঠিক আমার সবজি বাগনের মতোই প্রতিশ্রুতিশীল মাঝে মাঝে হরিণেরা খায় বেড়ার পাশে দূর্বা ঘাসের ডগা সাপেতে-বেজিতে দেখেছি লড়াই কখনও সখনও বনেতে বাদাড়ে কিন্তু এ কেমন তরো ঈর্ষা ছিল মরুভূমির ঐ তপ্ত বালুকারাশির… Continue Reading →

বিদগ্ধ কিছু দগ্ধ-কথা

কালো কুচকুচে কলপ্ চুলে দিইনি বলে ইদানিং বিদগ্ধ বলে সম্মান জানান অনেকেই ধূসর চুলের আড়ালে সহজেই দেখেন না সবুজ ক্ষেতের কিঞ্চিৎ কদাচিৎ ফসলী জমি। ওই জমিতে ফলাতে চাই অল্প স্বল্প সুরেলা সম্পদ কাঁটা তার নয়, সেতারের সুরে বাজুক মিলনের আহ্বান… Continue Reading →

কোমল আলোয় জ্বলার জ্বালা

পাদপ্রদীপের অন্তরালে উষ্ণ আলোর মতোই অবস্থান বাহ্যত কেবল অন্তহীন অন্ধকার অন্তরে আলোর দীপ শিখার মতোই জ্বলো এবং জ্বালাও আশ্চর্য এক কোমলতায়। না এ জ্বলায় জ্বালা নেই, নেই নিঃশেষ হবার আশঙ্কা বরঞ্চ তোমারই আলোর প্রতিফলনে বাজে বিজয়ের ডঙ্কা। কখনও দূরে থেকেও… Continue Reading →

শব্দের গোলাপ

কবিতায় কবিতায় পাবার প্রয়াসে লিখে যাই শত সহস্র পংক্তিমালা তুমি তবু থেকে যাও দূরে বহুদূরে আমি শুধু মেটাই এ অন্তর্জ্বালা । ভালোবাসার ভেলায় ভেসে যাই নিয়ত পটোম্যাক থেকে সুদূর পদ্মা অবধি প্রতীক্ষা তোমার যে পংক্তির জন্য সেখানে তোমায় তুমি পাও… Continue Reading →

লাজুক লতার ললিত কথা

লজ্জাবতী লতা দেহটি তোমার মাঝে মাঝে ঈষৎ বেঁকে যায় শাড়ির কুঁচিতে বুলানো আঙ্গুল যেন সেতার বাজায় আপন মনে আনত চোখে দেখো ঢেউয়ের খেলা রঙিন শাড়ির সাজানো কুঁচিতে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে কবিকুল দেখে লাজের ললিত ললনা- রূপ। গালের লালিমা যতই লুকোয়… Continue Reading →

যে চিত্রকল্পের নেই বিকল্প

প্রিয়তমাকে নির্ভয়ে থাকার এমন আশ্বাস দেয়নি কেউ, বলেনি যুদ্ধাস্ত্রের বদলে প্যারাশুটে চকোলেট নামানোর কথাও। উপমার এমন ঊষ্ণতা পাইনি কষ্মিনকালেও- সেই তোমার আশ্বাসে বিশ্বাস রাখি বলো কেমন করে কবি। কথা ছিল কবিতার কলস তোমার ভরবে অনুভবের রসে প্রত্যহই অথবা অন্তত অনুভবেরা… Continue Reading →

বিস্ময়াতীত বিস্ময়ের কথা

কোন কোন বিস্ময় আছে যা বিস্ময়াতীত ভালোবাসা আছে যা সীমাহীন শ্রদ্ধায় সম্পৃক্ত, আছে বন্ধুত্বও এমন যা বন্ধনেও মুক্তির আনন্দ আনে । সম্পর্কও আছে এমন যার সংজ্ঞা নির্ণয় সঙ্গত নয় আদৌ। সেই সন্ধ্যায় আল্পনার রঙেরা ছিল কল্পনাতীত আলোয় ভরা শানাই’য়ের সুরেরা… Continue Reading →

সোনালী শব্দদের জন্য

বিন্দু বিন্দু শব্দের বৃষ্টি ঝরবে তোমার নিকোনো উঠোনে ভিজিয়ে দেবে ওই তৃষ্ণার্ত মন তোমার সেই প্রতীক্ষায় বলে যাও আনমনে শৈশবের সেই ছড়া আয় বৃষ্টি ঝেঁপে , তাও কি ভালোবাসা দেবে মেপে ! মনের বাটখারায় না হয় মাপলেই প্রেমের পরিমাণ না… Continue Reading →

অনুভবে অভিন্নতা অণুক্ষণ

হৃদয়ের বিশ্ব আবর্তিত ভিন্নতর এক বিস্ময়ে কাছাকাছি আসে যখন তারা , ঘুঁচে যায় ভুগোলের হিসেব মেরুবর্তী দূরত্ব ভূগোলের যেমন , মনেরতো নয় তেমন নায়াগ্রার জলপ্রপাত সহজেই মেশে মেঘনার স্রোতে পদ্মা ও পটোম্যাকের হৃদ্যিক দূরত্ব কতটুকই বা বলো ভিন্ন মেরুর বাহ্যিক… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑