সূর্যাস্তেই হবে দিনের নিশ্চিত অবসান এমন দিব্যি কেই বা কখন দিলো তোমায় কিংবা রাত পোহালেই পূর্ণিমা হারাবে সত্বা তার এ তত্ব নিয়ে কতকাল আর মিথ্যে র’বে সত্য হয়ে। দিনে রাতে এ তফাৎ কেবল আঙ্কিক হিসেবেই আঁকা গড়মিলে গণিত গুলিয়ে গেলে… Continue Reading →
গণিতের গণপথ ধরে গড়িয়ে যাওয়া পথিক এ মন থমকে দাঁড়াবে কোথায় কোন শান বাঁধানো ঘাটে সে কথা জানেনা সে নিজেও আজও, মধ্যাহ্ণ পেরুনো মূহূর্তে কেবল জানে সুনিশ্চিত , পঞ্জিকার পাতা দ্রুত পাল্টায় অংকের হিসেবেই আসে দিন রাত্রি , অন্তরে প্রত্যহই… Continue Reading →
[ মিসেস জাহানারা আলীর অকষ্মাৎ প্রয়াণে] অনেকখানি পথ পেরিয়ে এসে এখন বুঝলাম কোন কোন যাত্রার জন্য জিপিএস এর প্রয়োজন নেই আদৌ এই যে তুমি দূরের যাত্রায় ছিলে শঙ্কিত বরাবর গোধূলির পর গাড়ি চালাতে চাইতে না কষ্মিন কালেও অথচ কী মসৃণ… Continue Reading →
আজকাল সব খবরই পেয়ে যাই ওই ফেইসবুকের সৌজন্যে রাশির হিসেব , ভাগ্যরেখা সবই গণনা করে ঐ ফেইসবুক এমনকী এইতো সেদিন দেখলাম কবে মরে যাবো আমি সেই সন তারিখও জানান দিলো ফেইসবুকের পাতায়। প্রথমে চমকে থমকে গিয়েছিলাম , আতংকে ছিলাম অস্থির… Continue Reading →
বসন্তের মতোই মাঝে মাঝে মনে হয় হেমন্তের এই হলদে পোশাক সোনালী পাতার সঙ্গে মিশে যাও যখন আনন্দে আনমনে অকস্মাৎ সন্ন্যাসীনির মন তোমার ছড়ায় ভালোবাসার বৈশ্বিক বীজ হিমেল হলুদ হঠাৎ হয়ে যায় সোনা রঙের বিস্ময়কর এক ঊষ্ণতা। তেমনি এক উষ্ণতায় উন্মুখ… Continue Reading →
গুটি গুটি পায়ে গত হয়ে গেল, মূহুর্ত এবং সম্ভবত মাসও চিত্ত-চাঞ্চল্য ভরা সেই চোখ এখনও স্বপ্নের আঙিনায় আসে ভাসে এক খন্ড নক্ষত্রের মতো, আমার পানা পুকুরের পানিতে তারই দিকনির্দেশনায় এগোয় আমার মন ছায়াপথে কায়া হয়ে। বুদ্ধি ও বোধির এমন বিস্ময়কর… Continue Reading →
সোনা রঙে স্নান করা পাইন গাছের শাখায় কর্মিষ্ঠ কাঠবেড়ালি এই আমি গুটি গুটি পায়ে গোড়া থেকে উঠে যাই প্রত্যহই এক শীর্ষ বিন্দুতে মেঘ ভাঙা কাঁচা হলদে রোদ্দুরকে হৃদয়ে ধরে এগিয়ে যাই সবুজ পাতার অবুঝ সান্নিধ্যে অতঃপর পৃথিবীতে নেমে আসে স্বপ্নিল… Continue Reading →
জানি কথা না রাখার কথা বলে গেছেন উচ্চ স্বরে শ্লোগানের মতো কবিকুল তবু কবিতায় আজন্ম বিশ্বাসী অরণী অবিশ্বাস করেছে আপ্ত বাক্যের মতো উচ্চারিত ভূত ও ভবিষ্যৎ নিয়ে কবিদের সেই কথা মনে করেছে এ বুঝি কেবলই কথার কথা। অথচ, কী আশ্চর্য… Continue Reading →
বছর ঘুরে ঘুরে আসে ওই প্রতারক রোদ ঊষ্ণতায় যার ভূমিকা কেবলই নির্লজ্জ নৃত্য আলোতে যতই আগ্রহী হয় এ মন হিমেল আচরণে হয় প্রবঞ্চিত এ পাখি প্রাণ কাঁথা কম্বলে অগত্যা খোঁজে ক্ষণিক আশ্রয় প্রকৃতি যখন সর্বত্রই নিদারুণ নির্দয়। অনুর্বর তর্কের জমিতে… Continue Reading →
স্বপ্নের সঙ্গে স্বপ্নের সংঘাত চলে প্রতিনিয়ত আজকাল বিপ্রতীপ স্বপ্নরা প্রায়শই বৈরিপক্ষ হয়ে পড়ে পরস্পরের রাজনীতিকদের পোষ মানানো স্বপ্নের সঙ্গে কবির স্বপ্নের দূরত্ব যেমন তেমনি সাংঘর্ষিক হয়ে পড়ে তোমাদের সংগে আমাদেরও স্বপ্নের । তোমরা যখন নিমজ্জিত থাকো চুমুকে চুমুকে রেডওয়াইনের ক্রিস্টাল… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা