আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 49 of 59

কেবলই ছায়া , কেবলই ছবি

কনে দেখা সোনালি আলোতে শুধু বার বার দেখি সোনারঙে স্নাত স্মিত এক পুতুল প্রতিমাকে অবাক করা এক স্নিগ্ধতায় মিশে যায় সে ঝরাপাতাদের দলে অথচ এখনও তো ফুটে আছে, অন্য কোথাও, অন্য কারও অলিন্দে। অস্ফুট উচ্চারণে শুনি নুপুরের নিক্কন অবাক করা… Continue Reading →

থ্যাঙ্কস গিভিং

ধন্যবাদ , অজস্র ধন্যবাদ তোমাকে হে প্রভু ধন্যবাদ জানানোর এ এক অপূর্ব অছিলায় চুমুকে চুমুকে মদের পাশে চলে উদরপূর্তি। তোমাকেই ধন্যবাদ এই অনন্য সুযোগ দেওয়ার জন্য। নইলে কোরবাণীর কষা মাংসের স্বাদ পেতাম কোথায় বলির পাঁঠাগুলো অমন নির্বোধ হয়ে নিহত হতো… Continue Reading →

নিদ্রা তোমার, নিঃস্ব আমি

নাক ডাকার অমন গগন বিদারি গর্জনে ঘুম ভেঙ্গে যায় পাড়া-পড়শি সকলেরই কুম্ভকর্ণের মতো রাক্ষসী নিদ্রায় মগ্ন তিনি আস্ত একটা বস্তি পুড়ে যায়, তবু ভাঙ্গে না ঘুম। চতুর্দিকে আর্তচিৎকার , নিদেনপক্ষে কোলাহল হলাহলে বিষাক্ত হয়ে ওঠে বিশ্ব মায়ের আঁচলখানি। লেলিহান শিখায়… Continue Reading →

চন্দ্র প্রত্যাশিত প্রাণ

আজ নাকি চাঁদ এসেছে পার্থিব সত্যের কাছকাছি জোছনার জলে স্নান করাবে আপাদমস্তক আবর্জনা নিমজ্জিত অমাবশ্যা ছাওয়া এই পৃথিবীকে আমার যেখানে দাঁড়ালে আজকাল কায়ার চাইতে ছায়াই হতে থাকে দীর্ঘ আলো ক্রমশই হয়ে আসে বিশ্বের রেটিনায় নিত্যই হ্রস্ব । রসিকতা নয় এ… Continue Reading →

প্রকৃতি কন্যার সান্নিধ্যে যদি…………

হেমন্তের ঝরা পাতা হতে বড়ই সাধ জাগে মনে আজকাল তোমার নূপুর পরা পায়ের স্পর্শ পাবো বলেই শুকনো ধূলোদের সাথে নিত্যই এ একাত্মতা ভিজে যাই অকষ্মাৎ অকালিক বৈকালিক বৃষ্টিতে ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে চায় মন আমার তবু থেকে যাই বিনিদ্র সময়ে… Continue Reading →

সাপের প্রতি অভিশাপ

খান্ডবদাহে খন্ডিত করে অখন্ড মানচিত্র আমার কোন সে পাশব শক্তি হৃদয় পুড়িয়ে করে ছারখার অতঃপর অন্যায় আনন্দে হাসে দানবের অট্টহাসি আমি চাই অমানুষিক যাবতীয় অনুভূতির প্রকাশ্য ফাঁসি। ধর্মের অনুভূতি কি ফেইসবুকের ফটোশপে বিনষ্ট হয় সহজে সস্তাতো নয় বিশ্বাস আমার ,… Continue Reading →

সাপ-সিঁড়ি লুডু

বিস্ময়কর ভাবে বিষিয়ে ওঠা যে বিশ্বে বসবাস আজকাল আমার এবং সম্ভবত আমাদের সেখানে সাপেতে সিঁড়িতে অবাক করা বাহ্যিক সখ্যতা চলে প্রত্যহই তর তর করে ওঠে কিছু মানুষ আশ্চর্য করা সাফল্যের সিঁড়ি বেয়ে প্রতিনিয়তই ঊর্ধ্ব পানে । লুডুর ঘুঁটির অকিঞ্চিৎকর অস্তিত্ব… Continue Reading →

বাসন্তী হেমন্তের কবিতা তুমিই

ছন্দের মেলবন্ধনেই থাকো কিংবা মুক্ত ছন্দে তোমাকে দেখি বরাবর কবিতার মতোই স্মিত এক সত্বা নিয়ে উপমার ঊষ্ণতায় পরিপূর্ণ লেখা কবিতারা লজ্জায় মুখ লুকোয় কলমের আড়ালে শব্দের গাঁথুনি তো থাকে তোমার গালের ব্যঞ্জনায় কবিতা লেখা হয় তোমার ঊর্বশী নাচের মনন মুদ্রায়… Continue Reading →

বিষাক্ত বাতাস এবং অধর্মের কল

ঝড়ো বাতাসেরা আজকাল অযথাই নাড়ায় অধর্মের কল আর তাতেই নৃত্যে নতজানু হয় কোন কোন ভৃত্যের দল । বিমূর্ত অনুভবের কথা বলে পাথুরে মানুষেরা আজকাল ভাঙ্গে মানুষের মন, মূর্তি ভাঙার অজুহাতে সাঁঝ সকাল । আলোর আগুন গৌণ তখন ,গুণ শুধু বাস্তু… Continue Reading →

চাই প্রদীপ্ত প্লাবন

[ দীপাবলী উপলক্ষে লেখা] অবাক করা এক ঘুটঘুটে অন্ধকারের অলিন্দে রোজ হেঁটে চলি আমি , প্রাতঃভ্রমণ কিংবা সান্ধ্য কালের হাল্কা হাঁটা সূর্য যখন অস্তগামি তখনও ছিঁটে ফোঁটা আলোর সন্ধান করি প্রতিনিয়তিই জেনো । মাঝ আকাশের অধিপতি যখন মধ্যদিনের সুরুয তখনও… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑