কথা ছিল তবক দেওয়া ক্ষীর খাওয়াবো তোমায় কথা ছিল চর্যাপদ থেকে তুলে আনবো কাব্য-কথা কথা ছিল নায়াগ্রার জলপ্রপাতে ভেজাবো মন তোমার কথা ছিল রাখবো কথা অন্তহীন, গড়িয়ে যদি যায় সময় । মনের সিন্দুকে বন্দী এ কথাগুলো বলা হয়নি কখনও শুধু… Continue Reading →
পঁয়তাল্লিশ বছর ধরে তো ঘর করলাম একত্রে নূন আনতে পান্তা ফুরোতো প্রায়ই সাধ ছিল যত , সাধ্য ছিল না ততটা তবু জীবনের স্বাদ ফিঁকে হয়নি কখনও। তাঁতের সূতি শাড়িতে মানাতো খুব তোমায় যেমন মানায় আজও , কপালে লাল টিপ একদম… Continue Reading →
সেই কবে থেকে ভালবাসি জানি না নিজেও হয়ত মূর্তমান, কিংবা বিমূর্ত কেবল তরল অনুভুতি তবুও জানি মুক্তির সাথে দেখা হয়নি বহুদিন বড়জোর স্বপ্নের আবছা আলো অস্পষ্ট দেখেছি, তার ঘন সবুজ শাড়ির আবরণে নিরাভরণ অবয়ব, লালটুকটুক আঁচল ভরা সূর্যের আভা। স্বপ্নে… Continue Reading →
[প্রবীর দাশ গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত] ছোপ ছোপ রঙে আঁকা ছবিগুলো ছিল বিমূর্ত যেন এক প্রাণবন্ত বালকের দুষ্টুমি অথবা আলতো ছোঁয়ায় ক্যানভাস ছিল আলোকিত এবং, রঙের আবর্তে আবদ্ধ করেছিলে সংখ্যাতীত মন। দুষ্টু বালকের খেয়ালি মনের খেয়ায় ভেসে ভেসেই কল্পলোকে গল্পে… Continue Reading →
এখনতো মনে হয় কোটি কোটি বছর আগে কোঁচরে তোলা কাঁচা আমের আস্বাদে আশ্বস্ত ছিল ভালোবাসা অরণির । শৈশবের সারল্য তখনও ছায়া দিয়েছিল তার যৌবনের মৌবনে। তখনও বুঝি আসেনি ভ্রমরেরা নির্ভয়ে কাছাকাছি তার । সেই বরঞ্চ ডাগর চোখের অনন্ত সাগরেই ভাসালো… Continue Reading →
হলদে যখন ঘাসের রং পান্ডুর রোগে রক্তশূণ্য রীতিমত সব্জির বাজারে সবুজ এতটাই ম্লান এবং দূর্মূল্য , পদ্ম ফোটানো দীঘির ঘাটে পদ্মার ইলিশ ফর্মালিনে পরিপুর্ণ হৃদয়ের রূপালি মুদ্রায় কিনবো তাকে, এমন ইচ্ছেই করে না আজকাল মুখ দেখার ভাণ করে অযথাই দেখি… Continue Reading →
কোন কোন সুখ আছে যা হৈমন্তী অপরাহ্নেও আনে বসন্ত-বাতাস আনন্দও আছে কোন কোন অকালের সকালেই যা ফোটায় সম্ভাবনার ফুল। নিমজ্জিত মন যখন অকস্মাৎ জেগে ওঠে এবং উজানের ঊচ্ছাসে গান গায়, তখন অবাক হয়ে দেখি হৃদয়ের রিডগুলো সুর তোলে বার বার… Continue Reading →
যুদ্ধ যুদ্ধ খেলছি প্রতিদিন আমরা জানি প্রতিপক্ষ কখনও আমি , কখনও আমার ছায়াখানি । বিবেকের বিশালতাকে খাটো করি কোনদিন কোনদিন মেনে নিই চওড়া সুদে বিশাল ঋণ । বিবেক বাবুর এই যে বসবাস মনের অন্তপুরে গেয়ে যান গান কখনও বেসুরো কখনও… Continue Reading →
মাইলে –কিলোমিটারের দূরত্ব দিয়ে কেউ কি কখনও মেপেছে প্রেমের পরিচিত পথ প্রতিশ্রুতির উষ্ণ উচ্চারণেই ভালোবাসার নিশ্চিত বিস্তৃতি দূর্গম পথ ধরে চলে রথ। শব্দাতীত গতিতে তাই পাঠাই বেগুনি প্রেমের আগুনে কথা শীতার্ত বিকেলে না হয় পেলে উত্তাপ প্রায়শই পারিনে দিতে চুম্বন… Continue Reading →
কারখানায় কবিতার উৎপাদন কমে যাচ্ছে ক্রমশই ছুটির মৌসুমে ছাড় মূল্যে ছাড়া কবিতায় পোষাবে না আর কবিতার যে আউট-সোর্সিং হবে অন্য কোথাও, অন্য কারও মনে বহির-উৎসায়নের তেমন সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যারা কবিতার ক্রেতা নিয়মিত, লাইনে দাঁড়িয়ে ছিঁটেফোটা কবিতা কিনি… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা