সেই আদিকাল হতেই ইশ্বরের ইচ্ছেতেই বোধ হয় সুদক্ষ অভিনেতা আমরা একেকজন নির্দিষ্ট চরিত্রেই অভিনয় করে যাই প্রত্যহই কখনও পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো, বোতাম টিপেই উচ্ছল ঊষ্ণতার সন্ধান কখনও। ভূমিকাও বদলায় প্রায়শই আমাদের কখনও হামাগুড়ি দিয়ে রঙিন বল ধরার নির্মল… Continue Reading →
জোৎস্নার বৃষ্টিতে সেদিন ভেজা হলো দুজনেরই তবে ভালবাসার জ্বরে ভুগছি কেবল আমি দীর্ঘদিন অথচ তুমি আছো নির্লিপ্ততার এক কুশলী নীরবতায়। যুক্তির হিসেব কষে চিকিৎসক দিয়েছেন হাল ছেড়ে। শীত বসন্তে উহ্য এ উত্তাপে অল্প স্বল্প কল্পলোকে বসবাস আমিও চাইনি নামাতে এ… Continue Reading →
The bubbles of babbling words rally In the morning and the evening at your cozy balcony At times you drink wine of words in tumbler And stay submerged in silent intoxication, Amidst the jingles of your anklets. The sculptured heart… Continue Reading →
“কথা ছিল লিখবে কবিতা আমার জন্য” , অরণির সেই অনুরোধের কথা ভুলে গেছে অরিন্দম একেবারেই, কথা ছিল কি ? জিজ্ঞেষ করতেই অরণি জ্বলে উঠলো আদিম উষ্মায় ঠিক যেমনটি জ্বলতো পাথরে পাথর ঘষার দিনগুলোতে । মন-পাথরকে জ্বালিয়ে দিয়ে গেল অকষ্মাৎ, আলো… Continue Reading →
অহরহ অঙ্কের হিসেবে মাপা জীবনের চলিষ্ণুতায় খুঁজে বেড়াই অনন্ত সেই সময়টাকে, যাকে হারাই অযথা জীবন-খাতার খসে পড়া প্রিয় কোন পাতাতেই গাণিতিক ফিতায় মাপ-জোক করে অংশীদারি জীবনটা ভাগ হয়ে যায় , পলে পলে পঞ্জিকার প্রত্যেক প্রকোষ্ঠে । কীই বা ক্ষতি হতো… Continue Reading →
শব্দের বুদ্বুদেরা আজকাল সমবেত হয় সকাল সাঁঝে, বেলা–অবলোয় অলিন্দে তোমার গেলাসে গেলাসে কখনও সখনও, শব্দ পান কর আকন্ঠ নিমজ্জিত থাকো নিঃশব্দ নেশায়, নিজেরই নূপুরের নিক্কনে। স্থপতি মন তোমার এমন নকশা আঁকে কেন তবে বাস্তবায়নের এক পরাবাস্তব নেশায় আমি খেটে চলি… Continue Reading →
বড়ই হিসেব কষা জীবন আমার , তোমার এবং তাদেরও সেকেন্ডে, মিনিটে ঘন্টার কাঁটায়, কাটায় জীবনের মূহুর্তরা সব। মাসেতে , বছরেতে কী অদ্ভূত এক বিভাজন তবু খোপে খোপে আটকে রাখি সময়কে, যেন খোপায় তোমার আঁটানো বেলি ফুলের গুচ্ছ গুচ্ছ মালা সময়েরা… Continue Reading →
কর্কট কষ্টের কষে আবৃত থাকি আজকাল যখন শুনি তুমি ভাল নেই আদৌ তোমার ঐ প্রান্তে ক্ষুব্ধ হয়ে থাকি আমি ক্ষতির কোন খবরে মাঝে মাঝে চোখে নামে অশ্রুদের জোটবদ্ধ মিছিল। প্রতিবাদের কন্ঠরোধ করি , প্রতিশোধের আশঙ্কায় পাক খাওয়া সরীসৃপের তখন দৈর্ঘ্য… Continue Reading →
পশলা বৃষ্টির মতোই মাঝে মাঝে শব্দরা তোমার নেমে আসে সকাল সাঁঝে শুষ্ক উঠোনে আমার, কিংবা উনুনে উস্কে দেওয়া আঁচের মতোই প্রেমের আগুন জ্বলে ধুকে ধুকে । খুব যে পুড়ে হই ছাই তা কিন্তু নয় হলে তো একদম নিঃশেষ হতাম নির্বিশেষেই… Continue Reading →
উৎসব ও উদ্বেগের মধ্যে যে শাব্দিক সাজুয্য সেতো কেবল বাহ্যিক অনুপ্রাসের অনুরণন পরিহাসই বলা যায় এক প্রকার। নইলে উৎসবের আনন্দে কেন উদ্বেগের মেঘ হবে অধিপতি। কেনই বা তলোয়ারে খন্ডিত হবে জীবন তরী। এইতো সেদিন বড় দিনের বার্লিন বাজারে যন্ত্রদানবের যন্ত্রনায়… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা