ইচ্ছেরা সব ভাসছে জানি ইছামতির স্রোতের বাঁকে তীরের কাছে দাঁড়িয়ে থাকো কষ্ট কলস নিয়ে কাঁখে । ইচ্ছেরা সব কাটছে সাঁতার বৃষ্টি ভেজা মেঘের মাঝে তীর-বেঁধা এক পাখির মতো , তুমি হারাও গহীন সাঁঝে। ইচ্ছেরা সব জ্যোৎস্না হয়ে আলো ছড়ায় ডালে… Continue Reading →
শব্দরা অকস্মাৎ বাষ্প হয়ে উড়ে যায় এ দিক সেদিক উষ্ণতা নয় , হিমেল হাওয়ায় মেলায় সব কথারা ইদানিং বহুকষ্টে লুকোনো বালিশের তলার শব্দ গোটা কয়েকটি পুরোনো জীর্ণ নোটের মতোই ঝড়ো বাতাসে ওড়ে দিশেহারা মন আমার শব্দ-সন্ধানী হয়ে খোঁজে অলিতে-গলিতে মরচে… Continue Reading →
Amidst the gaping gap between the static platform And the moving train, always have I felt lost. As I moved towards dynamic destination An invisible voice reminded me to mind the gap. A cold hand touched my shoulders and made… Continue Reading →
বিলেতি বিকেলে বৈশাখি আমেজ খুঁজি আমি প্রত্যহই যেন বোকার স্বর্গে বসবাসের কল্পিত আনন্দে আত্মহারা। ক্রন্দসী উইলো গাছের আড়ালে পাই বটবৃক্ষের বিষ্ময়কর ছায়া। চড়ুই পাখির কিঞ্চিৎ কিচিরিমিচিরে খুঁজে পাই চড়ুই ভাতির আনন্দ। ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যে পান্তা ইলিশের স্বাদেশিক সমাহার ইতি-উতি কথার… Continue Reading →
কথা ছিল মধ্যরাতে জোছনায় স্নান করার মধ্যাহ্ন পেরুনো প্রহরে ভৈরবী সুরে অসুর বধন কিংবা গোধূলি লগ্নে ললিত কলার নান্দনিক সত্বার সন্ধান অথচ কোমল রাগের অনুরাগেরা আজকাল বিরাগে বিপর্যস্ত অনুভবেরা আমার অতএব কখনও তটস্থ, কখনওবা সন্ত্রস্ত। বিচলিত বিশ্বের এই পাতাল রেলে… Continue Reading →
বিস্ফারিত চোখে দেখি বিস্ফোরণে চৌচির শব্দরা সব, সৌখিন শিকারির নিশানায় আহত পড়ে থাকে পাখির মতোই স্বপ্নের ডানাগুলো সন্ত্রাসী নির্দেশে ছেঁটে দেওয়া এতটাই যে উড়ান দেওয়ার তারুণ্যের স্বপ্নরা এখন সবাই শুধু শব। শব্দকে শব্দের কাছাকাছি আনি নিতান্তই নিঃশব্দেই আমি ফিস ফিস… Continue Reading →
তবক দেওয়া পানের মতো তোমার গা্ওয়া গানের মতো ভাসিয়ে নিলে ভালবাসায় রয়ে গেলাম আশায় আশায় । ফিরলে না আর এদিক পানে ভরলে না আর ফুলের ঘ্রাণে কচুরি পানা , আমার এ প্রাণ গেয়েই গেল বিরোহ গান । আকাশ তোমার আলোয়… Continue Reading →
এমন তো কথা ছিল না যে এক চিলতে উঠোনে আমার ফণিমনসারা ফুঁসে উঠবে অযথা অকারণে মাঝে মাঝে এখানে-ওখানে ফণা তুলবে গেছো সাপেরাও প্রায়শই সবুজের আড়ালে আবডালে । দাবার সৈনিকেরা সব কুট-কাচালের কুট চালে চলে আসে সামনে সাহসের সহিসী ছদ্ম বেশে… Continue Reading →
সুড়ঙ্গের ওপারে তখনও আলোর প্রত্যাশি হয়ে আছে কৈশোরিক মন আমার ভেবেছি এই বুঝি গাঢ় ধোঁয়াশা পেরিয়েই তোমাকে পেয়ে যাবো অতঃপর বাজবে রবীন্দ্রসংগীত সেতারে, বেতারে শুনবো নজরুলের সেই অবিকল শেকল ভাঙার গান। কবিতার সুশীল শব্দরা সব হাঁটবে নিকোনো উঠোনে আমার, পোষা… Continue Reading →
বসন্ত সন্ধ্যায় অকষ্মাৎ যখন হিমেল বৃষ্টি নামে বিমুগ্ধ বিষ্ময়ে তোমার শব্দগুলো শুনি তখন সুরের সঙ্গমে নিয়ে আসে বাকরূদ্ধ অনুভব কেবল শান্ত স্নিগ্ধ পথ ধরে রবীন্দ্রনাথ হেঁটে আসেন তারই কন্ঠ-পথে, বৈকুন্ঠের মালা হয়ে বরাবর এই প্রায় শুষ্ক আঙ্গিনায় নামেন জলজ পেলবতায়।… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা