জমাট বাঁধা মেঘলা এক সত্বা তোমার নীলাভ আকাশে আমার সাঁতার কাটে দিব্যি এক অলীক আনন্দে কখনও কখনও বেদনার বৃষ্টি হয়ে নামে সজনে গাছের ডাল বেয়ে, উষ্ণ উঠোনকে করে কষ্টে রুষ্ট-শীতল। অথচ পালকের জল ঝরিয়ে তোমার ময়ুরি মন দিব্যি নেচে যায়… Continue Reading →
In a world which apparently is darkened by demonic thoughts Distressed and disgraced by immeasurable errors Where globalization confines itself merely to googled thoughts And Where organic feelings melt into mechanical manipulations Let us break open the clouds that hang… Continue Reading →
মেঘলা দিনের বিষন্ন দূপুরেও তোমায় দেখি প্রসন্ন পুকুর পারে কলস-ভরা সুখ তুলে আনো আপন মনের গহীন ঘরে হলদে ব্যথাগুলোকে ছাপিয়ে তোলো তোমার সবুজ সত্বার মাঝে তর তর করে সিঁড়ি বেয়ে নেমে আসো তুমি আমার হৃদ্যিক উঠোনে । খানিকটা যার ব্যথায়… Continue Reading →
অমন যে নিমগ্ন নীচু নয়নে চেয়ে থাকো তুমি তোমার কোমল আঙ্গুলের পরশে অকষ্মাৎ দেখি ধবধবে ভাতগুলো হয় সদ্য ঝরা শেফালির মতো মালা গাঁথবে বলেই নিবদ্ধ চোখ থালার প্রতি । জোৎস্নার জলে স্নান করার রোমান্টিকতা রোমন্থন এ নয় যে উল বোনার… Continue Reading →
উল্টো রথ টানা নিয়ে টান টান উত্তেজনার কথা শুনি সংবাদপত্র , টেলিভিশিনের পর্দা সব সয়লাব হয়ে যায় টক-শোর নানান টকঝাল তর্কে-কূটতর্কে শরিক তাবৎ বুদ্ধিজীবি অগত্যা রথমেলাও স্থগিত হয় হায়নাদের হুমকির যুক্তিতে অথচ কী আশ্চর্য দিব্যি উল্টো পথে চলেন বিচারক মহোদয়… Continue Reading →
কষ্টের কলস কাঁখে নিয়ে নদী ঘাটে রোজই আসো কষ্টরা সব নয়ন দীঘির জলে ভাসে তুমিও ভাসো কখনও কখনও রাঙা ঠোঁটে কৃত্রিম হাসো বুঝিনা এখনও ভালোবাসো কী না বাসো। জাগে সাগর জলে মৎসকন্যা মন তোমার কখনও হাঁটে বালুকাবেলায় কখনও ডুবে যায়… Continue Reading →
বড়ই এবড়ো খেবড়ো পথ ধরে চলাচল আজকাল হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই ইদানিং , নিদেনপক্ষে পা ফসকে পড়ে যাওয়া তো নিত্যকালের কথা হাত –পা ভাঙ্গে না সত্যি, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণে নির্বাক বিস্ময়ে চেয়ে থাকি ধূলো জমা প্রাচীন আয়নাটার দিকে নিজের… Continue Reading →
ঈদ ইদানিং বন্দি কেবল বানান বিভ্রাটে নন্দন- আনন্দের চেতনা অকষ্মাৎ বিলুপ্ত ঈদের হ্রস্বতা নিয়ে বিব্রত পন্ডিতকুল দৈর্ঘের পরিমাপে ‘ ইদ’ এখন সংক্ষিপ্ত এতটাই যে পৌঁছোয় না প্রতিবেশির প্রাঙ্গনে সহসা বন্দী ঈদ সম্প্রদায়ের গন্ডিতে কেবল। বানানের হ্রস্বতা নিয়ে বিলাপ-বিতর্কে কাটে কেন… Continue Reading →
দুঃসময়ের গন্ডিটা কী ক্রমশই বড় হচ্ছে তা হলে সুসময়ের কাছে যেতে হলে দৌড়াতে হবে বহুদূর ! আঁধার কি আজকাল এতটাই আচ্ছন্ন করেছে দশ দিগন্ত যে একাদশ দিগন্তের সন্ধানে পাগল ও পন্ডিত যুগপৎ শশব্যস্ত। এখনতো, এই ঈদের মৌসুমেও দর্জিরা ভুলে গেছে… Continue Reading →
স্বপ্নের দৈর্ঘ্য এত কম কেন বলতো নিদ্রা থেকে তন্দ্রা অবধি বড় জোর দূরত্ব এর তার পর চোখ খুলে ঘোর অন্ধকার দেখি জোনাকিরাও জেনো তখন ঘুমের ঘরে আবদ্ধ। স্বপ্নেই কি কেবল কাছে আসতে পারো এতটাই যে ঘন ঘন তোমার ঘন নিঃশ্বাসের… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা