আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 41 of 59

দূরারোগ্য এ কী দুর্যোগ !

কোন দোষী নয় অথচ ক্রন্দসী মানুষকে দেখি আমি নাফ নদীর বহতা স্রোতে ভেসে যায় অবিরত উৎপাটিত মানুষেরা সব উৎকন্ঠিত হৃদয়ে দেখে উখিয়ার উষ্ণতায় বাঁচার স্বপ্ন, অকস্মাৎ এবং অস্পষ্ট । বার বার দেখি রক্তাক্ত রাজপথ এবং মানচিত্রের অনেকটাই; সেই যে দেখেছিলাম… Continue Reading →

মেঘের কাছে বৃষ্টি চাওয়া

মেঘ দেখলেই সূর্যের প্রত্যাশা ! না, না সেতো পুরোনো প্রবচন মাত্র প্রেমের প্রবাদে মেঘের কাছে প্রত্যাশা আমার অঝোর ধারে ভালোবাসার বৃষ্টিতে নেয়ে ওঠার। মরুভূমি মন হবে মরুদ্যান সে দিনই জানি যখন মেঘের গর্ভপাতে হবে জলপ্রপাত খরায় ক্ষয়ে যাওয়া জলবিহীন জলধি… Continue Reading →

অরণ্যে এক অনন্যার সন্ধান

অরিন্দমের স্বপ্নের দৈর্ঘ্য যতই বাড়ে শনৈঃ শনৈঃ ততই ছোট হয়ে আসে নিবিড় নিদ্রা ক্রমশ হাত বাড়ালেই ছুঁবে বুঝি স্বপ্নিল সত্যটাকে ভাবতে ভাবতেই সত্য রূপান্তরিত হয় মিথ্যায়। অরিন্দমের বৃক্ষরা হবে সব সাংবাৎসরিক ফলবতী এমনই প্রত্যাশার মূহুর্তে চলে আসে পাতা ঝরার মৌসুম… Continue Reading →

বিস্ময়কর ব্যাধি

সেদিন অকষ্মাৎ কবিতার অক্ষরেরা সব হয়ে গেল প্রেমের বিন্দু বিন্দু বৃষ্টি শব্দের সীমানা পেরিয়ে ভালোবাসার গৃহ নির্মাণের একী মধুর সৃষ্টি। মেঘলা মন নিয়ে একাকী বসে থাকো যখন বন্ধ জানালার ঐ পাশে তখনও জানি তোমার হৃৎপুকুরে নিতান্ত নিঃশব্দ চরণে প্রেম আসে।… Continue Reading →

বিষন্নতা, ঈদেও

উৎসবের উচ্ছাসে উদ্ভ্রান্ত এই আমি বানভাসি মানুষের মতোই উৎখাত হয়ে যাই নিজেরই বিবেকের শক্তভূমি থেকে বার বার । গড্ডালিকা প্রবাহে ভেসে যাই প্রায়শই কখনও ফিরে আসি যুক্তির মুক্ত এক মনভূমিতে আবেগে আপ্লুত হয় আবারও আমার এই আমি । ত্যাগ ও… Continue Reading →

পুনঃ মঞ্চস্থের আবেদন

অনির্বাণ তার এই জাজ্বল্যমান অস্তিত্ব নিয়ে ইদানিং বড়ই বিব্রত , অকষ্মাৎ এক ফুৎকারে নিভিয়ে দেবে , তেমন আত্মহননকারি ব্যক্তি সে নয়। একচিলতে বাগানে তার সাফল্যের ফোটা ফুল প্রশংসার পারফিউম মেখে নিত্যই দিব্যি চলাচল জীবনের প্রশস্ত পথ যদিও ক্রমশ সরু হয়ে… Continue Reading →

সূর্যগ্রহণ অন্যত্রও

গ্রহ -উপগ্রহ নিয়ে আজকাল এতটাই মাতোয়ারা বিজ্ঞানি এবং অজ্ঞানি নির্বিশেষে সকলেই যে গ্রহণের অন্ধকার দেখতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে মানবকুল। কালো চশমার অবাক করা আলোয় দেখে যেন কৃষ্ণকুল। কতটা ক্ষণ সূর্যকে রাখবে ঢেকে চাঁদ অথবা অন্ধকারের আয়তন হবে কতখানি দীর্ঘ সে… Continue Reading →

ভালোবাসার বৈদূতিন বিপর্যয়

ডিজিটাল জানালায় টোকা মারার এ সব দিনগুলোতে ভালোবাসার প্রশস্ত দরজাগুলো যেন একে একে বন্ধ কয়েক মুঠো উষ্ণতার অপেক্ষায় কেটে যায় দিন , রাত ও কাটে দিব্যি কারণ লোকে বলে প্রেম নাকি অন্ধ ! নানান রঙের ‘ইমোজি’তে ভরে যায় সংলাপের পাতা… Continue Reading →

পাথর ও প্রপাতের কথা

পাথর ও প্রপাতের সংঘাতে বড়ই বিচলিত এ মন যেখানে প্রপাতের পক্ষচারী এ হৃদয় কেবলই খোঁজে দোষ পাথরের প্রতিবন্ধকতায় ক্রমশই বাড়ে রোষ পুনশ্চ প্রপাতের বহমানতায় খুঁজে পায় প্রাপ্তির পূর্ণ প্রসন্নতা । বোঝে না অবুঝ এ মন , প্রস্তরের আস্তরণে বাধা পায়… Continue Reading →

জেগে ওঠার কথা

ভোরের স্নিগ্ধ আলোর মতোই তোমার অঞ্জলিতে তোলা ফুলগুলো চলে আসে অন্তরের অন্দরমহলে কফি কাপের উষ্ণতায় অনুভব করি সম্পুর্ণ সত্বা ,তোমার দেহ মন সব কিছু একাকার হয়ে ধরা পড়ে । ব্যাকরণে পড়া সুত্র ধরেই চলি বরাবর শূন্য যে স্থানগুলো হৃদয়ের খাতায়,… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑