আনিস আহমেদের কবিতা

বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Page 40 of 59

বিষন্ন বিভ্রান্তি

জন্ডিসে আক্রান্ত এখন পাতারা সব ঠিক আমারই মতো পতনের প্রতীক্ষায় কাটাচ্ছে অবশিষ্ট সময়টুকু । হৈমন্তি হাওয়ায় জানি উড়ে যাবো সহসা তবু গোপন একটা সুক্ষ আনন্দে ভরে ওঠে বুক হেমন্তের এই হলদে রূপ দেখতে আসবে জানি । ঝরে পড়ার আগে ঝুলে… Continue Reading →

শেষ, তবুও বিশেষ

ব্যস্ত শহরের ব্যালকণির এক কোণে মনে পড়ে কি তোমার, আঁতেল আলাপের অন্তরালে প্রেমের প্রচ্ছন্ন গুচ্ছ গুচ্ছ প্রলাপের কথা ? প্রলাপ ! হ্যাঁ এখন অবশ্য অতিক্রান্ত সময়ে প্রলাপই বটে । প্রচ্ছন্ন ! হ্যাঁ প্রচ্ছন্নই বটে কারণ বাইরে দাঁড়াতেন এসে ওয়ার্ডসওয়ার্থ থেকে… Continue Reading →

খেরো খাতার খেলো ইচ্ছে

নিজেই নিজের রূদ্ধ করে শ্বাস খেলছি হাডুডু প্রতিদিন জিতবো যে এ খেলায় পাইনি আশ্বাস আশার আলো হয়ে এলো ক্ষীণ। জীবন এখন বৃত্তের পরিধিতে আবদ্ধ খেলা চলে সেই আবর্তে হিসেবের খাতায় যেটুকু জ্ঞান হয়েছে লব্ধ সে নিয়েই বসবাস, মারমুখি এ মর্তে।… Continue Reading →

আহত কবিতার দগ্ধ বিলাপ

শব্দরা আজকাল আঘাতে আঘাতে জর্জরিত বার বার সুরেরা রক্তাক্ত হলো , কবিতা এখন সুদুর পারাপার চেষ্টা করি অসংখ্য বার মেলাবো নিশ্চয়ই কবিতার ছন্দ মাত্রাতিরিক্ত হিংস্রতায় মেলে না মাত্রা , মনে লাগে ধন্ধ পাথরের চোখে জল দেখি আমি , মানুষের চোখে… Continue Reading →

না

ব্ড্ড বিপন্ন বোধ করি আজকাল যে অতি ক্ষুদ্র শব্দটি তোমার কাছে বড় প্রিয় আমার কাছে অপ্রিয়তার কাঁটা হয়ে বিঁধে । যে শব্দ নিয়ে ঘর করছো তুমি প্রত্যহই গোটা বসন্তকাল জুড়ে যে শব্দ নামায় তুষার ঝড় শীতের শেষেও যে শব্দ ভোলায়… Continue Reading →

প্রার্থনা ও পরিহাস

বিশ্বমন্ডপে মন্ডপে আজকাল মহিষাসুরেরা মারমুখো দূর্গতি নাশিনিরা অসহায় দূরারোগ্য এ বিশ্বব্যাধির মুখে শরতের ভোরে যে শুভশক্তির অভ্যূদয় সাংবাৎসরিক তাকেই তিলে তিলে নিঃশেষ করে দেয় অসুরের দলেরা। শিউলির স্নিগ্ধতায় বরণ করার মূহুর্তদের আজ কাল হঠাৎই হরণ করে নিয়ে যায় দুষ্টচক্রের লোকেরা… Continue Reading →

চিত্ত-চাতকের চোখের প্রতীক্ষা

সহজাত কার্পণ্যের কারণেই কখনই দেবে না হৃদয় সে কথা জানি আমিও। পাছে মণ দরে বিক্রি হয়ে যায় মনটি তোমার তাই আগল দিয়েই আগলে রাখো বারবার কড়া কথা শোনাবে ভেবে কড়া নাড়া হয় না আমার আর। আমিতো প্রস্তুত আছি বিত্তবিহীন এ… Continue Reading →

অভিমানচিত্রের চালচিত্র

ভালোবাসা যতটা বিমূর্ত বলেছিলেন প্লেটো তারও চেয়ে অনেক বেশি বায়বীয় জেনো কদলী বৃক্ষের চেয়েও কোমল এতটাই যে আঁকড়ে ধরতে চাইলেই সমূলে হয় উৎপাটিত। প্রেমের মানচিত্র আঁকা পাতা পাওনিতো এখনও অযথা তাই অহর্নিশ এঁকে যাও অভিমানচিত্র ভিন্ন এক পাতায় অবস্থান তোমার… Continue Reading →

স্বাগতিক নয়,এমনই স্বগতোক্তি

বিস্ময়কর বন্ধ্যা বিশ্বে বসবাস বলেই হৃদয়ের অশ্রুপাত ঘটে না অকষ্মাৎ বিবেকের বিস্তৃতি বন্ধ বলেই বিব্রত নিশিদিন এই সামান্য আমি জানেন অন্তর্যামী বড় বেশি যেন নিজেতে নিজেই আবদ্ধ । এ মন প্রচার সর্বস্ব দেখে না যে নিঃস্ব সকল অর্জনই যেন বিসর্জনের… Continue Reading →

আটপৌরে এক প্রেমের কথা

শিলং কিংবা শিলচরের কোন পাহাড়ে নয় অকষ্মাৎ ঝর্ণার জলে নিমজ্জিত আলতা মাখা কোন পা দেখেও নয় পাহাড়ের বাঁকে আটকে পড়া মোটর গাড়ির রাবিন্দ্রীক ছাঁদেও নয় এক আটপৌড়ে রূপেই দেখতে চাই তোমাকে । সে দিন, সেই যে কাশফুলের সুশোভিত সভায় দেখেছিলাম… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2026 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑