আজকাল এই বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্তিতে ভুগি আমি হঠাৎই যেন শুনতে পাই দেদার বাংলা বলে যাচ্ছে কেউ পাতাল রেলের ভিড়ের ভেতর শুনতে পাই বাংলা কথা বাসের পেছনের আসন থেকে ভেসে আসে মায়ের ভাষা চমকে থমকে গিয়ে তাকিয়ে দেখি, বাঙালিতো কেবল আমিই… Continue Reading →
[* নেপালে বাংলাদেশের বিধ্বস্ত উড়োজাহাজে নিহতদের উদ্দেশ্যে] শিশির বেদনায় কাল লেখা হলো এক কবিতা ছন্দে ছন্দে আনন্দে নয়, ছন্দপতনের ছবিটা কষ্টের মাতাল ঢেউয়ে ভাসায় মনের বনভূমি। চলে গেলে অবশেষে, ভেবেছিলাম আসছো তুমি। কথা ছিল নামবে তুমি মর্ত্যের এ ভূস্বর্গে হারাবে… Continue Reading →
কোন কোন ঘটনা আছে যা ব্যাকরনিক ব্যাখ্যায় হারিয়ে যায় গলে যাওয়া বরফের মতো ঘটমান বর্তমান এবং পুরাঘটিত অতীতের সমীকরণে ব্যর্থ সতত কোন কোন ঘটনা আছে যা লৌকিক সীমানা লংঘন করে চলে যায় কোন এক অলৌকিক অঙ্গনে প্রাত্যহিক তথ্য হয় গৌণ… Continue Reading →
I feel a little bit embarrassed by my woodpecker mind When you all move around in your butterfly heart Comfortably collecting honey from flower to flower Even then I kiss the tree trunk , times innumerable Thanks to God who… Continue Reading →
কাঠ-ঠোকরা মন নিয়ে বড়ই বিব্রত ইদানিং আমি তোমরা সবাই যখন ভ্রমরের প্রাণ নিয়ে এদিক ও দিক ঘুরে বেড়াও নিশ্চিত মধুর সন্ধানে তখনও আমি বৃক্ষের বাকলে দিই অসংখ্য চুম্বন ভাগ্যিস বিধাতা দিয়েছিলেন হৃষ্ট -পুষ্ট ওষ্ঠযুগল নইলে কবেই হতাম কুপোকাৎ,ঝরতো রক্ত অবিরত… Continue Reading →
অক্ষরেরা অক্ষত আছে আজও, আছে যে সত্যের মতো সূর্য হয়ে সেতো কেবল তোমাদেরই জন্য সেদিনের আহত অক্ষরেরা, ইতিহাসের ইতি যে টানেনি আজ ও সেতো কেবল তোমাদেরই জন্য অক্ষরেরা যে অস্ত্র হলো নিজেদের নিশ্চিত সুরক্ষায় সে দিনের সেই যুদ্ধে সেতো কেবল… Continue Reading →
আমি একেবারে ধূসর হতে চাই , বড্ড ইচ্ছে করে ঠিক শীত বিকেলের মতোই থেকে যেতে চাই নো ম্যানস ল্যান্ডে, গাছেরটা খাই, তলারটা কুড়াই আলোর সম্ভাবনা নিয়ে মাঝে মাঝে আঁধারে হারাই । রাজনৈতিক বিশুদ্ধতার এই যুগে নিরপেক্ষতাই শ্রেয় সাদা -কালোর দ্বন্দ্বে… Continue Reading →
আকাশের জমিতে অসংখ্য যানবাহন আজকাল না না , কোন উচ্চৈঃশ্রবা নয় , নয় নুরানি বোরাক কোন উচ্চাকাঙ্ক্ষিরা হয়ে পড়েন আজকাল বড্ড আকাশচারী নক্ষত্রদের ক্ষতি করে তাঁরা আলো জ্বালানোর জানান দেন বৌদ্ধিক ব্যাটারি ক্ষয়ে গেলে থেমে যায় চৌর্যবৃত্তির চরণ ফেলা আকাশে… Continue Reading →
নির্বিঘ্ন নিরাপদে সমুদ্র তটেই হেঁটে গেলে কেবল সাগর হৃদয় আমার করে উথালি-পাথালি যদি উষ্ণতার স্পর্শে ভেজাতাম তোমার হৃদয় বন্ধ হতো প্রতিদিনকার এই তিলে তিলে ক্ষয়। উত্তপ্ত বালিরা উত্যক্ত করে চলার পথে তোমার তবু অহংকারের অলংকারে এতটাই সাজলে হায় যে হৃদ… Continue Reading →
সেদিন অকস্মাৎ আমি এক সামুদ্রিক মাছ অথবা বিলেত বাড়ির উঠোনের এক ক্রন্দসী গাছ দেখলেই তোমার চোখ ভ’রে যায় বারেক জলে বিষন্ন বিকেলে তবুও, দেখো বার বার সুকৌশলে। আমি তো নোনা জলে স্নান করে আসি সাগরের তটে লিটারের মিটারে সে জলের… Continue Reading →
2016 - 2026 আনিস আহমেদের কবিতা